মধুর উপকারিতা, ব্যবহার এবং ক্ষতিকর দিক

মধু খেতে ভালোবাসে না, এমন মানুষ বিরল। মধু এতই মিষ্টি ও সুগন্ধময় যে সকলেই এর প্রেমে পড়ে যায়। এমনকি, কোনোরকম সুন্দর জিনিস বা কোনো মানুষের সুন্দর কথাবার্তা বা অন্য কোনো খাদ্যের মিষ্টতা বোঝাতেও আমরা ‘মধুর মতো মিষ্টি’ কথাটি ব্যবহার করে থাকি, তাই নয় কি? হিন্দু ধর্মে যে কোনো পুজো আচারেও মধু আবশ্যক।  এই মিষ্টতা ও সুগন্ধ ছাড়াও মধুর উপকারিতাও কিন্তু কম নয়।

মৌমাছির চাক থেকে মধু উৎপন্ন হয়। মধু শরীরের জন্যে খুবই উপকারী।  তবুও দিনে ২৫ গ্রামের বেশি মধু খাওয়া উচিৎ না; কারণ এতে রয়েছে ৫৩% ফ্রুকটোজ যা ২৫ গ্রামের বেশি শরীরে প্রবেশ করা ক্ষতিকারক।  বলা হয় যে শুধু মধু খাওয়ার চেয়ে একটু দারুচিনির সাথে মিশিয়ে মধু খাওয়া বেশি উপকারী।  এটি  ইনফেকশন, ক্যান্সার, ফুলে যাওয়া, হার্টের সমস্যা, ইত্যাদির বিরুধ্যে লড়াই করে।  এমনকি, লেবুর রস এবং রসুনের সাথেও মধুর মিশ্রণ দারুন উপকারিতা প্রদান করে।

Comments